ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ডিসেম্বরে নতুন ফ্লাইট রুট: সংযুক্ত হচ্ছে ঢাকা ও করাচি
মো: আবু তাহের নয়ন:আগামী ডিসেম্বর থেকেই ঢাকা ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান। লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট চালানো হবে। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে জানানো হয়, এ উদ্যোগ চালু হলে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ ও শিক্ষা খাতে সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন হাইকমিশনার।
অনুষ্ঠানে ইকবাল হোসেন খান জানান, এলসিসিআই ও লাহোরে বাংলাদেশ অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশের ভিত্তিতে ভিসা দেওয়া হচ্ছে এবং ভিসা প্রক্রিয়াও সহজ করা হয়েছে। এখন সদস্যদের মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই ভিসা ইস্যু করা সম্ভব হবে, যা দুই দেশের মধ্যে ভ্রমণকে আরও দ্রুত ও ঝামেলামুক্ত করবে।
বাণিজ্য সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, পাকিস্তান চাইলে বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে, অন্যদিকে বাংলাদেশ তাজা আনারস রপ্তানি করতে পারে। টেক্সটাইল ও তৈরি পোশাক খাতেও উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
হাইকমিশনার আরও জানান, খুব শিগগিরই একটি সরাসরি কার্গো শিপিং সার্ভিস চালু করা হবে। গত বছরের ডিসেম্বরে দুই দেশের মধ্যে যে কার্গো সেবা শুরু হয়েছিল, তা দিয়ে বাড়তি চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না; তাই এখন পৃথক ও সরাসরি কার্গো রুট চালুর প্রস্তুতি চলছে।
ডুয়া/নয়ন
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা