ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
‘সেনা অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে আনন্দবাজারের সংবাদটি ভুয়া’
ডুয়া ডেস্ক: বাংলাদেশে সেনা অভ্যুত্থানের সম্ভাবনার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়েছে, “ভারতীয় গণমাধ্যম হাইব্রিড যুদ্ধের কৌশল গ্রহণ করেছে। যা জুলাই-অগস্টে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া শেখ হাসিনাকে সমর্থন করার জন্য ব্যবহৃত হচ্ছে। এটি বাংলাদেশের জনগণ এবং প্রতিষ্ঠানগুলোর মর্যাদাকে ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিচালিত এক প্রচেষ্টা।”
এছাড়া পোস্টে বলা হয়েছে যে, “বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আনন্দবাজারের প্রতিবেদনের পেছনে বাস্তব কোনো ভিত্তি নেই। তাদের কাহিনী বলিউডের রোমান্টিক কমেডির চেয়ে কোনো অংশেই ভিন্ন নয়। আপনাদের উচিত তথ্য ও প্রমাণের ভিত্তিতে সাংবাদিকতা করা, নাকি প্রতিবেশী দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই মিথ্যা তথ্য প্রচার করা, সেটা আপনারাই ঠিক করবেন।”
উল্লেখ্য, ৩০ জানুয়ারি আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনটি ছিল “সেনা অভ্যুত্থান ঢাকায়? নজর দিল্লির” শিরোনামে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক