ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি
নিজস্ব প্রতিবেদক: শব্দদূষণ নিয়ন্ত্রণে ২০০৬ সালের আইন হালনাগাদ করে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই বিধিমালায় শব্দদূষণ রোধে ট্রাফিক পুলিশকে সরাসরি জরিমানার ক্ষমতা দেওয়া হয়েছে, যা আগে কেবল ম্যাজিস্ট্রেটদের এখতিয়ারভুক্ত ছিল।
মঙ্গলবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয় জানায়, পুরনো বিধিমালায় জনবল সংকটের কারণে ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে নিয়মিত তদারকি কঠিন ছিল। এই সীমাবদ্ধতা কাটাতে নতুন বিধিমালায় ট্রাফিক সার্জেন্ট বা তার ওপরের পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের ঘটনাস্থলেই জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে।
নতুন বিধিমালায় যেসব কড়াকড়ি থাকছে:
১. হর্ন নিয়ন্ত্রণ: উচ্চমাত্রার হর্ন আমদানি, উৎপাদন, মজুদ ও বিক্রির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যা আগে ছিল না।
২. সামাজিক অনুষ্ঠান: যেকোনো সামাজিক অনুষ্ঠান রাত ৯টার মধ্যে শেষ করতে হবে এবং শব্দের মাত্রা ৯০ ডেসিবলের নিচে রাখতে হবে।
৩. লাউডস্পিকার ব্যবহার: কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া জনপরিসরে মাইক বা লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ।
৪. বনাঞ্চল ও নীরব এলাকা: প্রাকৃতিক বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলে বনভোজন (পিকনিক) নিষিদ্ধ। এছাড়া নীরব এলাকায় হর্ন, পটকা বা আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ।
৫. নির্মাণকাজ: রাতে নির্মাণকাজ চালানো যাবে না।
সরকার অংশীজন ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিধিমালা চূড়ান্ত করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই বিধান শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত