ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কড়াইল বস্তির আ’গুন: ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে বস্তির ঘিঞ্জি এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। দ্রুতই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে পুরো বস্তিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে টানা প্রচেষ্টায় রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মোট ১৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। তবে এলাকায় তীব্র পানি সংকট এবং সংকীর্ণ রাস্তার কারণে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
আগুনের তীব্রতায় বস্তির শতাধিক ঘর মুহূর্তেই পুড়ে যায়, অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে পড়ে।
বাস্তুচ্যুতদের একজন, লাভলী বেগম চোখে পানি নিয়ে বলেন, সাত বছর ধরে এই বস্তিতেই আছি। কিস্তিতে জমানো সবকিছু আগুনে ভস্মীভূত হলো। এখন আমাদের পথে বসা ছাড়া উপায় নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি