ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা: এক ব্যক্তির লা’শ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারত–বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টের কাছে পাঁচ নম্বর পিলার এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে জামতলা-কালিকৃষ্ণনগর পিলারসংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
বুড়িচং থানার ওসি শাহিনুল ইসলাম জানান, বিজিবির মাধ্যমে খবর পাওয়ার পর লাশ উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দুই থেকে তিন দিন ধরে ওই ব্যক্তিকে সীমান্তের আশপাশে ঘুরতে দেখা গেছে। তার বয়স আনুমানিক ৫০ বছর হবে। কীভাবে মৃত্যুবরণ করেছেন তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন ভবঘুরে হতে পারেন।
শংকুচাই ক্যাম্পের বিওপির সুবেদার আব্দুর রাজ্জাক বলেন, সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে লাশ উদ্ধার করে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ওসি শাহিনুল ইসলাম আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পিবিআই, পুলিশ ও বিজিবি একযোগে মাঠে কাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু