ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক: সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত সাতজন সিনিয়র সহকারী সচিবকে (ক্যাডার বহির্ভূত) উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা এতদিন বিভিন্ন দপ্তরে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তারা হলেন—স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল খালেক, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মো. নজরুল ইসলাম (ভূমি মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শিরীন সুলতানা, বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী ওয়াকফ প্রশাসক এস এম মনিরুজ্জামান, রেলপথ মন্ত্রণালয়ের মো. ফরহাদ মিঞা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এস এম মাহবুবুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মো. গোলাম মোস্তফা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে অথবা নির্দিষ্ট ইমেইলের ([email protected]) মাধ্যমে অনলাইনে তাদের যোগদানপত্র জমা দিতে পারবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের