ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শিবিরের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পটুয়াখালীর গলাচিপায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আসর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাহফিলে ছাত্রশিবিরের গলাচিপা উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে দেশনেত্রী খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। বিগত ফ্যাসিবাদী সরকারের চরম নির্যাতনের মুখেও তিনি জনগণের অধিকার আদায়ে আপসহীন ছিলেন। তার এই নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।’
তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। মহান আল্লাহর দরবারে তার দ্রুত রোগমুক্তির জন্যই এই দোয়ার আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে উপজেলা শিবিরের বায়তুলমাল সম্পাদক মো. সিফাতুল্লাহ, গলাচিপা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর