ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ৫
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আন্দোলনরত প্রার্থীরা জানান, শাহবাগ থেকে তারা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে মো. শাহিন (২৮), আশিকুর রহমান (২৯), শাকিল আহমেদ (২৮), রিয়াজ (২৭) ও আবরার শাহরিয়ার উল্লাস (২৮) আহত হন। এদের মধ্যে শাহিনের মাথায় ১০টি সেলাই লেগেছে এবং গুরুতর আহত একজনকে বাংলাদেশ মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়েছে।
আহত পরীক্ষার্থী শাকিল আহমেদ অভিযোগ করেন, গত সেপ্টেম্বরে প্রিলিমিনারি ফল প্রকাশের পর লিখিত প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। সাধারণত ২৪০ দিন বা তার বেশি সময় পাওয়া গেলেও এবার তড়িঘড়ি করে চলতি মাসের ২৭ তারিখ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীরা ২৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার দাবি জানালেও তা মানা হয়নি, উল্টো পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন যে, আহত পাঁচজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়