ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা বললেন স্কালোনি
ডুয়া ডেস্ক : ৩৭ বছর পেরিয়ে এসে লিওনেল মেসি ফুটবলে দলীয় ও ব্যক্তিগত সবকিছুই জিতেছেন, তাকে বলা হয় সর্বকালের সেরা ফুটবল তারকা। মাঠে তার পাস বা ড্রিবলিং যেকোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
মেসিকে নিয়ে সমর্থকদের মাঝে ২০২৬ বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে ২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকেই। এবার মেসির ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
দক্ষিণ আমেরিকার খেলাধুলাভিত্তিক সাবস্ক্রিপশন টিভি চ্যানেল ডিস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি জানান, মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে চান যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর সময় আসেনি বলেও উল্লেখ করেন তিনি।
স্কালোনি বলেন,‘বিশ্বকাপের এখনও যথেষ্ট সময় আছে। এটা মেসিও জানে। ব্যাপারটি কোন দিকে গড়ায়, তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। তবে মেসি বিশ্বকাপ খেলতে আগ্রহী। সে নিজের ভবিষ্যৎ নিয়ে কী করবে, সে বিষয়ে আমরা বলার কেউ না। সে যেন সুখী থাকে, সেটাই আমার একমাত্র চাওয়া।’
স্কালোনির হাত ধরেই মেসি ২০২২ বিশ্বকাপে পেয়েছিলেন তার সারাজীবনের আরাধ্য বিশ্বকাপকে। ৩৬ বছর পর আর্জেন্টিনা ঘরে তুলেছিল তাদের তৃতীয় বিশ্বকাপ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার