ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নতুন আইপিও নীতিমালা চূড়ান্তে অংশীজনদের নিয়ে সভা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের খসড়া আইপিও নীতিমালা নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রাজধানীতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করে। সেখানে শেয়ারবাজারের সব শ্রেণির অংশীজনরা অংশ নেন এবং প্রস্তাবিত নতুন নীতিমালার বিভিন্ন দিক নিয়ে মতামত, সুপারিশ ও পরামর্শ উপস্থাপন করেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে অনুষ্ঠেয় বৈঠকটি শুরু হয়। পরে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বৈঠকসংক্রান্ত বিস্তারিত জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এতে খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অফ ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’-এর ওপর বিস্তৃত আলোচনা করা হয় এবং অংশীজনরা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
বৈঠকে শেয়ারবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ ও কমিশনার মো. সাইফুদ্দিন আলোচনায় অংশ নেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ডিএসই চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম, সিএসই চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম, বিএপিএলসি সভাপতি রূপালী হক চৌধুরী এবং বিএমবিএ সভাপতি মাজেদা খাতুন উপস্থিত ছিলেন।
এছাড়াও বৈঠকে যোগ দেন ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন, ডিবিএ’র সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, বিএপিএলসির পরিচালক মো. কায়সার হামিদ, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান এবং সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।
বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরাও বৈঠকে মতামত প্রদান করেন। তাঁদের মধ্যে ছিলেন ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও শহিদুল ইসলাম, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এইচ এ মামুন ও মো. খালেদ হাসান, ঢাকা ব্যাংক সিকিউরিটিজের এমডি মো. নাফিজ আল তারিক, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টের শাখা প্রধান শাহ রাকিব খান, লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও ইফতেখার আলম, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের এমডি মেজবাহ উদ্দিন আহমেদ এবং শান্তা ইকুইটির সিইও রুবায়েত-ই-ফেরদৌস। বৈঠকে বিএসইসির নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)