ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ইসি সানাউল্লাহ বলেন, ‘ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগেই আমরা নির্বাচন সম্পন্ন করতে চাই। সাধারণত ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হয়। সেই হিসেবে আপনারা ধরে নিতে পারেন, ডিসেম্বর মাসের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে।’
আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ হবে—এমন প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যত্যয় বা অনিয়মের চেষ্টা করা হলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’
পর্যবেক্ষকদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে এই কমিশনার বলেন, কোনো পর্যবেক্ষক বা সংস্থা পক্ষপাতমূলক আচরণ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষকদের তালিকা কমিশনে জমা দিতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, ভুয়া পর্যবেক্ষক ঠেকাতে এবার পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করা হবে। মানহীন বা পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষকের প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, ‘আমরা কেবল মানসম্পন্ন ও নিরপেক্ষ পর্যবেক্ষণ চাই।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত