ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
সরকার ও নির্বাচন কমিশন উভয়েই নির্বাচনের জন্য প্রস্তুত: সমাজকল্যাণ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন উভয়েই নির্বাচনের জন্য প্রস্তুত। তাই নির্বাচনের বিষয়ে সরকারের প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা রাখা প্রয়োজন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ অডিটরিয়াম প্রাঙ্গণে ‘নারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকার’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। তাদের গণতান্ত্রিক আচরণ ও সহনশীলতার পরিচয় দিতে হবে। নির্বাচনে যাতে কোনো অরাজকতা সৃষ্টি না হয় এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
নারী ও শিশু নির্যাতনের হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শারমীন এস মুরশিদ বলেন, ‘নির্যাতন দমনে প্রতিটি পাড়ায় পাড়ায় সামাজিক প্রহরী তৈরি করতে হবে। রাষ্ট্রযন্ত্রকে সমাজের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে হবে।’
এ সময় তিনি নারী ও শিশু সুরক্ষায় ‘কুইক রেসপন্স’ নামে একটি নতুন কৌশল গ্রহণের কথা জানান। তিনি বলেন, ‘কোথাও নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের মন্ত্রণালয় সেখানে পৌঁছাবে। আমরা এমন একটি কাঠামো তৈরি করছি। আমাদের লক্ষ্য মন্ত্রণালয়কে গ্রামের মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া।’
পরে তিনি রংপুর মেডিকেল কলেজ অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নজরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কাল, সহজে দেখবেন যেভাবে
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- জানুন জুনিয়র বৃত্তিতে মাসিক ও বার্ষিক ভাতার পরিমাণ
- সেন্ট্রাল ফার্মা শেয়ার স্থানান্তর কাণ্ডে ডিএসইকে তলব