ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তদন্তে চাপ সৃষ্টি করলে নাম প্রকাশ করে দেওয়া হবে: দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির তদন্ত বা অনুসন্ধানে কেউ অন্যায়ভাবে বাধা দিলে বা চাপ সৃষ্টি করলে তাদের নাম জনসম্মক্ষে প্রকাশ করার হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেছেন, দুর্নীতিগ্রস্তদের ওপরই চাপ বেশি থাকে, যাদের মেরুদণ্ড সোজা তাদের ওপর চাপ কম আসে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় দুদকের অন্য দুই কমিশনার ও সচিব উপস্থিত ছিলেন।
দুদক এখন কতটা শক্তিশালী—এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘দুদকের দাঁত যতটা তীক্ষ্ণ হওয়ার দরকার ছিল, ততটা এখনো হয়নি। নখও পুরোপুরি গজায়নি। তবে আমরা একেবারে নখ-দন্তহীন নই, একটি মাঝামাঝি পর্যায়ে আছি।’
নির্বাচনে কালো টাকার ব্যবহার ও দুর্নীতিবাজদের শাস্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আগেও ভোটে কালো টাকার দৌরাত্ম্য দেখেছি, এবারও হয়তো হবে। তবে শাস্তি বাড়াতে হবে। কেউ ১০ কোটি টাকা আত্মসাৎ করলে তাকে ১০০ কোটি টাকা দণ্ড দিলে সে আর দুর্নীতি করবে না।’ নির্বাচনী হলফনামা প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশন আগে হলফনামা দিলে দুদক টাস্কফোর্স গঠন করে বড় সন্দেহভাজনদের সম্পদ যাচাই করতে পারত। তবে নির্বাচনের পরেও হলফনামা যাচাইয়ে দুদক পিছপা হবে না বলে তিনি নিশ্চিত করেন।
এছাড়া উপদেষ্টাদের পিএসদের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান জানান, এ সংক্রান্ত চারটি ফাইলের অনুসন্ধান কাজ শেষের পথে। সম্পন্ন হলেই বিস্তারিত জানানো হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল