ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও রাস্তায় তীব্র যানজটের কারণে ৩০ মিনিট পেরিয়ে গেলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ১১টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিন্তু শহরের রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় গাড়িগুলো যথাসময়ে পৌঁছাতে বেগ পাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ইউনিটই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করতে পারেনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুনের তীব্রতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)