ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রঙিন ব্যালট পেপারে হবে গণভোট: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। তবে এই দুই প্রক্রিয়ার ব্যালট পেপারে আনা হচ্ছে ভিন্নতা। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সাদা হলেও গণভোটের ব্যালট পেপার হবে রঙিন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, প্রথা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সাদা কাগজের ওপর কালো প্রতীকে হবে। তবে গণভোটের জন্য রঙিন কাগজ ব্যবহার করা হবে, যার ওপর কালির রঙ দৃশ্যমান থাকবে। এছাড়া উভয় নির্বাচনের ক্ষেত্রেই পোস্টাল ব্যালটের সুযোগ থাকবে।
নির্বাচনী প্রস্তুতির বিষয়ে আখতার আহমেদ জানান, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হয়ে যাবে। এই তালিকা অনুযায়ীই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এছাড়া ব্যালট বক্স, অমোচনীয় কালি, স্ট্যাম্পপ্যাডসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। শেষ মুহূর্তের চাপ এড়াতে এসব সরঞ্জাম পর্যায়ক্রমে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত