ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শাহবাগে থমকে গেল ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের মিছিল
নিজস্ব প্রতিবেদক :রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীরা মিছিল শুরু করলে পুলিশ তাদের আটকে দেয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে রওনা দেওয়া শিক্ষার্থীদের শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আটকে রাখা হয়। পরে তারা সেখানে অবস্থান নেন।
পরীক্ষার্থীরা জানান, আগের বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছরের সময় দেওয়া হয়েছিল। কিন্তু এবার তাদের প্রস্তুতির সময় কমিয়ে দুই মাসেরও কম রাখা হয়েছে, যা তারা অযৌক্তিক মনে করছেন। তাই তারা লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন।
তারা আরও জানায়, যদি দাবি পূরণ না হয়, তবে রাজপথে আন্দোলন চালানো হবে। এছাড়া ২৭ নভেম্বরের মধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন এবং পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেছেন। আন্দোলনের পরও, পরীক্ষার্থীদের অভিযোগ, পিএসসি চেয়ারম্যান নতুনভাবে স্বৈরাচারী আচরণ করছেন।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে। এটি একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদ সংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবার ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন, যেখানে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। প্রিলিমিনারি পরীক্ষার ফল ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশ করে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত