ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আমরা ডিজিটালি পিছিয়ে আছি: বিশেষ সহকারী
নিজস্ব প্রতিবেদক: অনেক উন্নত দেশের তুলনায় আমরা ডিজিটালি পিছিয়ে আছি বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। তিনি বলেন, পিছিয়ে থাকলে তো আমাদের চলবে না। আমাদের এগিয়ে যেতে হবে। একটি ডিজিটাল ফেজের ভেতরে আমাদের ঢুকতে হবে। এই প্রচেষ্টায় আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এমআরটি বা র্যাপিড পাস অনলাইনে রিচার্জের ব্যবস্থার উদ্বোধন করে শেখ মইনউদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা যারা এখানে ভ্রমণ করি, তাদের স্টেশনে এসে লাইন ধরে দাঁড়াতে হবে না। বাসায় বসেই এটি করা সম্ভব হবে। পরবর্তী ধাপে আমরা চেষ্টা করব যাতে এই প্রক্রিয়াটি স্মার্টফোন থেকেই সম্পন্ন করা যায়।
তিনি বলেন, শুধু এখানে তো আমরা থেমে নেই এবং আমরা থেমে থাকবও না। এমআরটি লাইন থেকে বের হয়ে যদি আমাদের বাসে উঠতে হয়, সেখানেও এই কার্ড ব্যবহার করে আমরা বাসে উঠতে পারব। এটাও আমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছি। যেমন হাতিরঝিল চক্রাকার বাস। তারপর আমাদের বিআরটিসি ও ওয়াটার বাস– এগুলোতেও আমরা ইতোমধ্যে বাস্তবায়ন করেছি।
বিশেষ সহকারী বলেন, আমাদের হয়ত বেশি দিন সময় নেই। আমরা শুরু করতে পেরেছি, যা আসলে একটি সিমলেস ট্রানজিশন। সোজা কথা– যাত্রীরা যেন ভোগান্তি থেকে বেরিয়ে আসতে পারেন। যাতে বিভিন্ন জায়গায় লাইন ধরে দাঁড়িয়ে টিকিট কেটে ধাক্কাধাক্কি করে উঠতে না হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’