ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ক্রেডিবল নির্বাচন আয়োজনে সবার সমন্বয় জরুরি: সিইসি
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশীয় নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে দিনব্যাপী গুরুত্বপূর্ণ সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর নির্বাচন ভবনে শুরু হওয়া এই আলোচনায় নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।
সংলাপের উদ্বোধনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ‘ইসির সহযোগী’ হিসেবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জাতিকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া কমিশনের দায়িত্ব। অতীতের অভিজ্ঞতা ও ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আরও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সিইসি জানান, একটি ক্রেডিবল নির্বাচন আয়োজনের জন্য সবার সমন্বয় জরুরি। তাই ভোটের মাঠে পর্যবেক্ষকদের ভূমিকা হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
পর্যবেক্ষকদের প্রতি দুটি বিষয়ে বিশেষ দৃষ্টির নির্দেশ দেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। প্রথমত, সদ্য অনুমোদিত বা নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। দ্বিতীয়ত, যেসব ব্যক্তিকে ভোট পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে, তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকেন—এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত