ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
একসঙ্গে ৬ বান্ধবী বিসিএস ক্যাডার
ডুয়া নিউজ: “ছয় বান্ধবী বিসিএস ক্যাডার: একজন এডিসি, একজন আইসিটি অফিসার, একজন ইউএনও, দুজন এসি ল্যান্ড এবং একজন সিনিয়র সহকারী কমিশনার” শীর্ষক দাবিতে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে, এই ছয় বান্ধবীর ছবিগুলিতে যেসব নারীরা রয়েছেন, তারা চাকরিতে যোগদানের পূর্বে কেউই কারো বান্ধবী ছিলেন না।
রিউমর স্ক্যানার বলেছে, ২০২৩ সালে তারা শরীয়তপুর জেলায় প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত অবস্থায় পহেলা ফাল্গুন উপলক্ষে একসাথে কিছু ছবি তুলেছিলেন, যা পরে এই দাবির সাথে যুক্ত করে প্রচার করা হয়েছে।
প্রতিবেদনটি আরও উল্লেখ করে যে, অন্তত ২০২৪ সাল থেকে ইন্টারনেটে হলুদ শাড়িতে সাজানো ছয়জন নারীর ছবিগুলি ভাইরাল হয়ে উঠেছে, যেখানে দাবি করা হচ্ছে তারা একে অপরের বান্ধবী এবং সবাই বিসিএস ক্যাডার।
আলোচিত পোস্টগুলিতে দাবি করা হয়েছে, এই নারীদের মধ্যে একজন এডিসি, একজন আইসিটি অফিসার, একজন ইউএনও, দুজন এসি ল্যান্ড এবং একজন সিনিয়র সহকারী কমিশনার রয়েছেন।
এই বিষয়ে এক বান্ধবী হাছিবা খান বলেন, “আমরা কেউ বান্ধবী নই, আমরা সবসময় সহকর্মী ছিলাম। শরীয়তপুর জেলায় বিভিন্ন পদে কর্মরত থাকাকালীন ওই ছবিটি তোলা হয়েছিল। একজন ফটোগ্রাফার ভুল করে আমাদের নাম দিয়ে পোস্ট দিয়েছিল, পরে বিষয়টি বুঝতে পেরে তিনি সেটা ডিলিট করেছেন। এই তথ্যগুলো সত্যি নয়।”
এছাড়া, পূর্বেও একই ছবিগুলি ব্যবহার করে একই ধরনের তথ্য প্রচারিত হলে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে প্রতিবেদন প্রকাশ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন