ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মেট্রো স্টেশনে গাঁজার বড় চালান জব্দ ,দুই মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ রয়েছেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি এমআরটি পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে শেওড়াপাড়া মেট্রো স্টেশন থেকে তাদের আটক করে পুলিশ। এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. আবু আশরাফ সিদ্দিকী বলেন, সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রতিটি মেট্রো স্টেশনে চেকিং বৃদ্ধি করা হয়েছে। চেকিং চলাকালীন সময় সন্দেহজনকভাবে বড় ব্যাগ বহন করা নারী ও পুরুষকে তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, তারা শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিলেন। তাদের আগেও দুবার মেট্রো রেলে গাঁজা পরিবহন করার তথ্য পাওয়া গেছে। এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। তিনি আরও বলেন, বড় ব্যাগ বা সন্দেহজনক কাউকে দেখলেই চেকিং করা হচ্ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত