ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণে যুগান্তকারী রায় দিল হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশে এখন থেকে জীবনরক্ষাকারী সব ওষুধের মূল্য নির্ধারণ করবে সরকার। একইসঙ্গে, ১৯৯৪ সালের ২৬ ফেব্রুয়ারি জারি করা একটি সার্কুলারকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে, যেটির মাধ্যমে জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণে সরকারের ক্ষমতা সীমিত করে মাত্র ১১৭টি ওষুধের দাম নিয়ন্ত্রণের ভার সরকারের হাতে রাখা হয়েছিল এবং বাকিগুলোর মূল্য নির্ধারণের ক্ষমতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল।
সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় প্রকাশ করেন। এর আগে গত ২৫ আগস্ট রায়টি ঘোষিত হলেও আজ এটি প্রকাশ করা হলো।
আদালত তার রায়ে উল্লেখ করেছেন যে, ১৯৮২ সালের ওষুধ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ (যা বর্তমানে ওষুধ ও কসমেটিক্স আইন, ২০২৩-এর মাধ্যমে প্রতিস্থাপিত হয়েছে) অনুযায়ী ওষুধের যৌক্তিক মূল্য নির্ধারণের পূর্ণ এখতিয়ার সরকারের হাতে ন্যস্ত। ১৯৯৪ সালের সার্কুলারটি সেই আইনি বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।
এই সার্কুলারকে চ্যালেঞ্জ করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০১৮ সালে একটি রিট পিটিশন দায়ের করেছিল।
রিটের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালতে যুক্তি দেন যে, ওষুধ যেহেতু নাগরিকদের বেঁচে থাকার জন্য একটি অপরিহার্য উপাদান, তাই এর মূল্য বৃদ্ধি এবং নিয়ন্ত্রণহীনতা সরাসরি জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী। সরকারের ক্ষমতা সীমিত করার সার্কুলারটিও তাই মৌলিক অধিকারের পরিপন্থী ছিল।
দীর্ঘ শুনানি শেষে রুল নিষ্পত্তি করে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা প্রদান করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে