ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
৩০০ আসনে প্রার্থী ঘোষণা, লক্ষ্য ক্ষমতা দখল: তাহেরী
নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
তাহেরী বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত দেশের একমাত্র শান্তিপূর্ণ দল হিসেবে পরিচিত। সংগঠনের অনুভূতি, আদর্শ এবং শান্তির বার্তা দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে তারা রাজনৈতিক অঙ্গনে এসেছে। তিনি আরও জানান, সুফিবাদী এই সংগঠনের অনুসারীরা কারও ওপর জুলুম করে না, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না এবং সবসময় ধর্মীয় সম্প্রীতির পক্ষে অবস্থান করে।
তিনি বলেন, এবারের নির্বাচনে তারা ভুল সিদ্ধান্ত নেবেন না। দেশের সুন্নি মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে আগামীতে সরকার গঠনে তারা সক্ষম হবেন। তিনি শান্তিপ্রিয় জনগণকে সুন্নি জোটকে বিজয়ী করে দেশে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান। তাহেরীর মতে, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে আহলে সুন্নাত ওয়াল জামায়াতসহ বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ