ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
১ হাজার কোটি টাকা আত্মসাৎ মামলা
সালমান এফ রহমানের ১২ একর জমি ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: ১ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের প্রায় ১২ একর জমি জব্দ ও একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আবেদন করেছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, সালমান এফ রহমানসহ ৩০ জন আসামি ক্ষমতার অপব্যবহার করে আইএফআইসি ব্যাংকের মাধ্যমে প্রতারণার আশ্রয় নেন। তারা ব্যাংকে বন্ধক রাখা সম্পত্তির অস্বাভাবিক মূল্য দেখিয়ে সুকুক বন্ডের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার কোটি টাকা সংগ্রহ করেন। এই অর্থ প্রথমে ‘শ্রীপুর টাউনশিপ লিমিটেড’-এর হিসাবে এবং পরে সেখান থেকে ৮০০ কোটি টাকা বেক্সিমকো গ্রুপ ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরিয়ে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে এই বিপুল অর্থ আত্মসাৎ ও পাচার করা হয়েছে।
দুদক আদালতকে জানায়, তদন্তকালে আসামিদের নামে গাজীপুরে ১২ একর ১৬ শতাংশ জমি ও একটি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। আসামিরা এসব সম্পদ হস্তান্তর বা রূপান্তরের চেষ্টা করছেন বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। বিচার প্রক্রিয়া শেষে অপরাধলব্ধ এসব সম্পদ যাতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা যায়, সেজন্য এখনই তা ক্রোক ও অবরুদ্ধ করা জরুরি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস