ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৭৫ হাজার টন সার আমদানি করবে সরকার
নিজস্ব প্রতিবেদক :সরকার রাশিয়া ও সৌদি আরব থেকে মোট ৭৫ হাজার টন সার আমদানি করতে যাচ্ছে, যার জন্য মোট খরচ ধরা হয়েছে ৩৯৯ কোটি ৫০ লাখ ২৭ হাজার ৮৪০ টাকা। এর মধ্যে সৌদি আরব থেকে ৪০ হাজার টন ব্যাগ গ্র্যানুলার ইউরিয়া সার এবং রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার আনা হবে।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ২০২৫-২০২৬ অর্থবছরে সৌদি আরবের সাবিক কৃষি-পুষ্টি কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই আমদানিতে খরচ হবে ১৯৯ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৯২০ টাকা।
একইভাবে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাশিয়ার জেএসসি বিদেশি অর্থনৈতিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩৫ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে। রাশিয়া থেকে এই সার আনার খরচও ধরা হয়েছে ১৯৯ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৯২০ টাকা।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল