ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
“মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিকদের হয়রানি বন্ধ হবে না”
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিকদের হয়রানি রোধ সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
সোমবার সকালে সেন্টার ফর গ্লোবাল স্টাডিজ (সিজিএস)-এর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য সকল নিবর্তনমূলক আইন বাতিল করা প্রয়োজন। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যারা আসবেন তারা সাংবাদিকদের ওপর এই আইন প্রয়োগ করতে পারেন।
অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জন্য ন্যারেটিভ চেঞ্জের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন, যাতে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের কন্ঠস্বর বজায় রাখতে পারেন।
ডিজিটাল নিরাপত্তা আইন (ডিজিটাল অ্যাক্ট) নিয়ে আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রের নাগরিক অধিকার এবং সাংবাদিকের অধিকার সুরক্ষার জন্য এই আইন গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি বলেন, ভয়ের সংস্কৃতি যেন দেশে পুনরায় ফিরে না আসে, সেই লক্ষ্যেও আইনটি প্রয়োজন।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত, তা নিয়ে প্রশ্ন তুলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত