ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ঢাকাতে চলন্ত গাড়িতে আ’গু’ন
নিজস্ব প্রতিবেদক :রাজধানীর আর্মি গলফ ক্লাবের সামনে একটি চলন্ত প্রাইভেটকারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কুর্মিটোলা ফায়ার স্টেশন সকাল ১০টা ৪০ মিনিটে খবর পাওয়ার পর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্যান্টনমেন্ট থানার ওসি আলমগীর জাহান জানান, উত্তরা অভিমুখে চলন্ত অবস্থায় প্রাইভেটকারটির ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে শুরু করলে মালিক গাড়ি থামিয়ে নিরাপদে নেমে যান। সেই সময় পুলিশও সেখানে উপস্থিত ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।এর আগের দিন, রোববার রাত ১১টা ৫৫ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার ১ নম্বর গেটের বিপরীতে মাটি বোঝাই একটি ট্রাকে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নৌবাহিনীর সদস্যরা আগুন নেভানোর কাজ শেষ করায় তাদের কোনো পদক্ষেপ নিতে হয়নি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ