ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশি স্বাস্থ্যকর্মী নিয়োগে নতুন প্রস্তাব সৌদি আরবের
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব বাংলাদেশি ডাক্তার, নার্স, কেয়ারগিভার, টেকনিশিয়ান ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের নিয়োগে একটি প্রাতিষ্ঠানিক সরকারি পর্যায়ের জি-টু-জি ফ্রেমওয়ার্ক প্রস্তাব করেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রোববার এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি সৌদি আরবে রাজধানী রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নেয়ামত উল্যা ভূঁইয়ারের সঙ্গে বৈঠক করেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্র্যাক্টিং ও বিদেশি অফিসের মহাপরিচালক মোহাম্মদ বিন হাসান আল-দুগাইসার। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব আসে বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের নিয়োগ ও প্রশিক্ষণের জন্য একটি সমন্বিত ফ্রেমওয়ার্ক গ্রহণের।
বৈঠকে সৌদি পক্ষের সঙ্গে আলোচনা হয় ২০২৪-২৫ সালে এক হাজার ২০০ জন বাংলাদেশি গ্র্যাজুয়েট নার্স নিয়োগের বিষয়েও। বাংলাদেশ তাদের দক্ষতা, পেশাদারি এবং সেবার মান নিশ্চিত করতে সৌদি দিকের মতামত ও পরামর্শ চায়। পাশাপাশি, প্রোমেট্রিক পরীক্ষার ছাড় এবং সরকারি হাসপাতাল নিয়োগ মডেলের অনুরূপ ব্যবস্থা নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়।
বৈঠকে উভয় পক্ষ স্বাস্থ্য খাতের উন্নয়ন ও লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করতে সমঝোতা স্মারক স্বাক্ষর, যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং পাঠ্যক্রম সমন্বয়ের প্রস্তাব দিয়েছেন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বে একটি খসড়া চুক্তি চূড়ান্ত হয়েছিল, যা এখন সংশোধনযোগ্য।
সৌদি আরবে ক্রিটিক্যাল কেয়ার নার্সের চাহিদা উল্লেখযোগ্য। বাংলাদেশি নার্সরা বর্তমানে সাধারণ ওয়ার্ডে টেকনিক্যাল নার্স হিসেবে স্বাধীন নার্সের তত্ত্বাবধানে কাজ করছেন।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আর সরাসরি স্বাস্থ্যকর্মী নিয়োগ করছে না। বর্তমানে হেলথ হোল্ডিং কোম্পানি (এইচএইচসি) এই দায়িত্ব পালন করছে। নার্স নিয়োগের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাত উভয় ক্ষেত্রে প্রোমেট্রিক পরীক্ষা, পেশাগত অভিজ্ঞতা, সৌদি হেলথ কাউন্সিলের স্বীকৃতি, সৌদি লাইসেন্স এবং চিকিৎসাগত ত্রুটি কাভারের জন্য বীমা বাধ্যতামূলক হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর