ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
রামপুরায় ২৮ হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তায় শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরায় জুলাই-আগস্টে ২৮ জনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও পুরো সুপ্রিম কোর্ট এলাকায় নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
সোমবার সকালে হাইকোর্টের প্রবেশদ্বার থেকে শুরু করে ট্রাইব্যুনালের মূল ফটক পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া অবস্থান দেখা যায়। অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি সুপ্রিম কোর্টের আশপাশে টহল দিচ্ছেন সেনা সদস্যরা।
র্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন জানান, মানবতাবিরোধী অপরাধ মামলায় দুই সেনা কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এ কারণেই গোটা এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সকাল থেকে র্যাবের দুইটি টিম দায়িত্ব পালন করছে এবং নির্দেশ না আসা পর্যন্ত অবস্থান বজায় রাখবে বলে তিনি জানান।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে আজকের শুনানি হবে। পলাতক দুই আসামির জন্য স্টেট ডিফেন্স নিয়োগের বিষয়টিও আজ আলোচনায় আসতে পারে।
এর আগে গত ৫ নভেম্বর শুনানি হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনে তা স্থগিত করে আজকের দিন ধার্য করা হয়। এ সংক্রান্ত আদেশ দেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দু’সদস্যের বেঞ্চ। অপর সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার চার আসামির মধ্যে দুজন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং সাবেক মেজর মো. রাফাত বিন আলম বর্তমানে কারাগারে। গত ২২ অক্টোবর ট্রাইব্যুনালে তাদের হাজির করা হলে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় এবং পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
পলাতক অন্য দুইজন হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।
জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় দেশজুড়ে যে সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটে, তার মধ্যেই রামপুরায় ২৮ জন নিহত হন এবং অসংখ্য মানুষ আহত হন। অভিযুক্ত রেদোয়ানুল ইসলামকে আন্দোলনকারীদের উদ্দেশে সরাসরি গুলি ছুড়তে দেখা যায়, এবং অন্যরা এ ঘটনায় নেতৃত্ব দেয় বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনালে চারজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। তদন্ত সংস্থা এর আগে মামলার বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেয়, যা আজকের শুনানিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে