ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঢাবির ঝুঁকিপূর্ণ হল পরিদর্শনে নামছে বুয়েটের বিশেষজ্ঞ দল
নিজস্ব প্রতিবেদক: দেশে গত দুই দিনে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো ও ঝুঁকিপূর্ণ আবাসিক হলগুলো জরুরি ভিত্তিতে পরিদর্শনের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দলকে দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২২ নভেম্বর) ঢাবি উপাচার্যের কার্যালয়-সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই বুয়েটের বিশেষজ্ঞ দল পরিদর্শন কাজ শুরু করবে। প্রথমেই হাজী মুহম্মদ মুহসীন হল পরিদর্শন করা হবে এবং পর্যায়ক্রমে ক্যাম্পাসের অন্যান্য ঝুঁকিপূর্ণ ভবনগুলোও পরীক্ষা করা হবে। এই পরিদর্শক দলে হল প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক এবং ডাকসু ও হল সংসদের প্রতিনিধিরা থাকবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিদর্শন শেষে বুয়েটের দেওয়া কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করা হবে। কোনো ভবন বা কক্ষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হলে শিক্ষার্থীদের অবিলম্বে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।
সভায় আরও জানানো হয়, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ১৪৯ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের মেরামত ও সংস্কার কাজ শুরু হবে। এছাড়া মুহসীন হলের ১৭৫টি কক্ষের চলমান সংস্কার কাজও দ্রুততম সময়ে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, ভূমিকম্পের কারণে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর