ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শীতকালীন ছুটি এগিয়ে এনে সাময়িক বন্ধ হতে পারে ঢাবি
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক ভূমিকম্প ও ঘন ঘন আফটার শকের কারণে সৃষ্ট আতঙ্ক এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত শীতকালীন ছুটি এগিয়ে আনার বিষয়টি সক্রিয় বিবেচনায় রেখেছে প্রশাসন।
শনিবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের মানসিক অবস্থার কথা চিন্তা করে প্রশাসন জরুরি আলোচনায় বসেছে। ধারণা করা হচ্ছে, এই আলোচনার ভিত্তিতেই সাময়িক ছুটির সিদ্ধান্ত আসতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এদিকে, শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষ থেকে নিরাপদ স্থানে স্থানান্তর প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?