ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নতুন বেতন কাঠামোর দাবিতে ডিসেম্বরে কর্মচারীদের মহাসমাবেশ
নিজস্ব প্রতিবেদক: নতুন পে স্কেল বাস্তবায়নে চাপ বাড়াতে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। কমিশনকে দেওয়া সময়সীমা শেষ হবার আগেই শনিবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদসহ বহু সংগঠন। বৈঠকে থাকা নেতারা জানান, বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আলোচনার অগ্রগতি না থাকায় বৃহত্তর কর্মসূচিতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।
এদিকে পে কমিশন গঠনের পর অর্থ উপদেষ্টা প্রথমে নতুন বেতন কাঠামো বর্তমান সরকারই বাস্তবায়ন করতে পারে বলে ইঙ্গিত দিলেও পরবর্তীতে তিনি জানান—এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন নির্বাচিত সরকার। অবস্থান পরিবর্তনে কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়লে একাধিক সংগঠন একজোট হয়ে ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার আল্টিমেটাম দেয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয় তারা।
পে কমিশন সূত্র বলছে, এখনো সুপারিশ তৈরির বড় অংশের কাজ বাকি। বর্তমানে খসড়া তৈরির প্রক্রিয়া চলছে এবং প্রায় ৫০ শতাংশ কাজ এগিয়েছে। সচিবদের মতামত নেওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন প্রণয়নের কাজে গতি আনবে কমিশন।
উল্লেখ্য, গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন–২০২৫ গঠন করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনের প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর