ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
এখনই সচেতন না হলে সামনে বড় বিপর্যয় অপেক্ষা করছে: রাজউক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক ভূমিকম্প আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। এখনই সচেতন না হলে সামনে বড় বিপর্যয় অপেক্ষা করছে।
শনিবার (২২ নভেম্বর) পুরান ঢাকার আরমানিটোলা, মুগদা ও বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজসহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবন পরিদর্শনকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
আরমানিটোলায় যে ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন, সেটি পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। এসময় ভবনের মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে নকশা দেখাতে ব্যর্থ হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি সাত দিনের মধ্যে নকশা দাখিল এবং ভবনের ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত অপসারণের নির্দেশ দেন।
মুগদা এলাকায় একটি হেলে পড়া ভবন পরিদর্শন করে তিনি নিচতলার দোকানপাট বন্ধ করার নির্দেশ দেন। একইসঙ্গে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ খাবারের দোকান ও হোটেলগুলো উচ্ছেদের নির্দেশ দেন।
এছাড়া বাড্ডার আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের দুটি ভবনের কলামে ফাটল দেখা দেওয়ায় রাজউক চেয়ারম্যান স্কুলের পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা তৈরি করা হচ্ছে এবং অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলো সিলগালা বা অপসারণ করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ