ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাড্ডা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে হঠাৎ কেঁপে ওঠে রাজধানী। বাড্ডা এলাকায় ভূমিকম্পটির উপকেন্দ্র সনাক্ত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।
দক্ষিণ বনশ্রী, নন্দীপাড়া, সবুজবাগ, দক্ষিণগাঁও ও মহাখালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভূকম্পন স্পষ্টভাবে টের পেয়েছেন বাসিন্দারা। এসব এলাকার একাধিক বাসিন্দা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর কয়েক ঘণ্টা আগে, সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলাতেও হালকা ভূমিকম্প হয়। আবহাওয়া অফিসের ওয়েবসাইটে প্রকাশিত কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৩।
গতকাল শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ঢাকাসহ বহু এলাকায় তীব্রভাবে কম্পন অনুভূত হয়। দুঃখজনকভাবে, ওই ঘটনায় সারা দেশে কমপক্ষে ১০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত