ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে ফের ভূকম্পন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে শনিবার সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি গতকালের ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে দেশের মানুষের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
এর আগে একই দিন দুপুর ৪টার দিকে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী নিজাম উদ্দিন আহাম্মাদ জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবারের এই দ্বিতীয় দফার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী, সাভারের বাইপাইল নয়।
সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রেকর্ড হওয়া প্রথম ভূমিকম্পটিও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত হয়। প্রাথমিকভাবে এটি সাভারের বাইপাইল থেকে এসেছে বলে ধারণা করা হয়েছিল। ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩ রিখটার স্কেলে। পরে ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, এর উৎপত্তিস্থল উত্তর-পূর্বে ২৯ কিলোমিটার দূরে নরসিংদীর পলাশে।
শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০ জন নিহত এবং কয়েকশ আহত হন। উক্ত ভূমিকম্পটির উৎপত্তিস্থলও নরসিংদীতে ছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত