ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আসন্ন নির্বাচনে নজর রাখবেন রেকর্ডসংখ্যক বিদেশি পর্যবেক্ষক: ইসি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আশা প্রকাশ করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবেন। তিনি বলেন, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক যাত্রার পুনঃসূচনা হিসেবে গণ্য হবে।
শনিবার সকালে গুলশানের একটি হোটেলে ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’ আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, “সাধারণত অংশগ্রহণমূলক নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা উপস্থিত থাকেন। এবারও আমরা আশা করছি, রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আসবেন।”
ইসি সানাউল্লাহ আরও বলেন, “নির্বাচন সবার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্নির্মাণের অংশীদার হওয়ার সুযোগ তৈরি করবে। নির্বাচন তফসিল ঘোষণার পর বিদেশি পর্যবেক্ষকরা আসা শুরু করবেন। তারা নিজেদের আবেদন দূতাবাসের মাধ্যমে কমিশনের কাছে পাঠাবেন, যা যাচাই-বাছাই করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।”
তিনি স্থানীয় পর্যবেক্ষকদের মনোনয়ন প্রক্রিয়া নিয়েও আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, গত তিনটি জাতীয় নির্বাচনে যারা পর্যবেক্ষক হিসেবে ছিলেন, তাদের গ্রহণযোগ্যতা না থাকায় তারা এবার অংশ নিতে পারবেন না। তবে ইতিমধ্যেই ৩০০টির বেশি আবেদন জমা পড়েছে এবং ৮০টি প্রতিষ্ঠান পর্যবেক্ষক হিসেবে কাজ করবে, যা আগের তুলনায় অনেক বেশি।
নির্বাচন পর্যবেক্ষকদের বয়সসীমা কমিয়ে ২৪ থেকে ২১ বছর করা হয়েছে, যাতে তরুণরাও এই দায়িত্ব পালন করতে পারে। এছাড়া তাদের প্রশিক্ষণও দেওয়া হবে, যাতে অভিজ্ঞতার ঘাটতি পূরণ করা যায়।
ইসি সানাউল্লাহ আরও বলেন, কমিশন নির্বাচনের প্রক্রিয়াকে সর্বোচ্চ অংশগ্রহণমূলক করার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, “এআইয়ের অপব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও ভুল তথ্য ছড়িয়ে পড়া নির্বাচন পরিচালনার জন্য বড় চ্যালেঞ্জ, তবে সবার সহযোগিতায় ফ্রি ও ফেয়ার নির্বাচন সম্ভব।”
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান