ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন

২০২৬ মে ২৩ ১৫:২২:২৩

আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার পেনাংয়ে অনুষ্ঠিত প্রযুক্তি ও সেমিকন্ডাক্টরবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘IEEE Electron Devices Technology and Manufacturing Conference (EDTM)’-এ গবেষণাপত্র উপস্থাপন করে সাফল্য দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। তারা সম্মেলনে মোট চারটি গবেষণাপত্র উপস্থাপন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাইনুল হোসেনের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এসব গবেষণা পরিচালনা ও উপস্থাপন করেন।

শিক্ষার্থীদের গবেষণার বিষয়গুলোর মধ্যে ছিল Organic FET-based ammonia sensing, Negative capacitance CFETs for ultra-scaled logic applications, Memristor I-V characteristics with cycle-to-cycle variability analysis এবং Negative capacitance organic electrochemical transistors for high-sensitivity pH sensing।

গবেষণাপত্র উপস্থাপনকারী শিক্ষার্থীরা হলেন আফসানা আনজুম আখি, নাজমুল হাসান নাঈম এবং পিনক চৌধুরী মানিক।

IEEE Electron Devices Society (EDS) আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ২৩টি দেশের ৭০০-এর বেশি গবেষক, শিক্ষাবিদ এবং শিল্পখাতের পেশাজীবীরা অংশ নেন।

সম্মেলনে Intel, Imec, GlobalFoundries, TSMC, Samsung ও Micron-এর মতো শীর্ষ সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান তাদের সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরে। একই সঙ্গে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, সিংহুয়া বিশ্ববিদ্যালয়, পিকিং বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি), আইআইটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষকরাও তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে কমলো সোনার দাম, ভরি কত?

দেশে কমলো সোনার দাম, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আগে স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি ফিরিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন ঘোষণায় দেশের বাজারে প্রতি ভরি... বিস্তারিত