ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার দীর্ঘ ছুটির মধ্যেও পুরোপুরি বন্ধ থাকছে না দেশের ব্যাংকিং কার্যক্রম। তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানির জরুরি লেনদেন সচল রাখতে মঙ্গলবার (২৬ মে) সীমিত আকারে কিছু ব্যাংক শাখা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটিতে খোলা থাকা শাখাগুলো সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালনা করবে। তবে গ্রাহকরা লেনদেন করতে পারবেন দুপুর ১টা পর্যন্ত।
এর আগে গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। সেখানে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির কারণে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের ব্যাংকগুলো বন্ধ থাকবে।
তবে ঈদকে সামনে রেখে পোশাক শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য আর্থিক সুবিধা পরিশোধে যেন কোনো জটিলতা তৈরি না হয়, সে কারণে বিশেষ ব্যবস্থায় কিছু শাখা খোলা রাখা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অঞ্চলের পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করবে।
এদিকে দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় থাকা ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে আগের মতোই সপ্তাহজুড়ে ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের দিন ছাড়া ছুটির পুরো সময় আমদানি-রপ্তানিসংক্রান্ত প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা দেওয়া হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত