ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
নিজস্ব প্রতিবেদক: অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা এবার প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং ঈদ বর্জনের কর্মসূচিও অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা।
গত কয়েকদিন ধরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করা এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এর আগে রোববার দুপুরে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সন্ধ্যায় শিক্ষক নেতারা বৈঠক করে অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ এবং ঈদ বর্জনের সিদ্ধান্ত নেন বলে জানান আন্দোলনকারীদের সংগঠনের সদস্য সচিব আব্দুল হান্নান হোসেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ইবতেদায়ি মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করার যে আশ্বাস দিয়েছিল, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। পাশাপাশি এমপিওভুক্তির দাবিতে মাদ্রাসাগুলো বন্ধ রাখার ঘোষণাও বহাল থাকবে।
আব্দুল হান্নান হোসেন আরও বলেন, ঈদ বর্জনের কর্মসূচির অংশ হিসেবে ঈদের দিনও তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে পদযাত্রা করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব