ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: ইরানে নতুন করে মার্কিন বাহিনীর হামলার ঘটনায় বিশ্ববাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নতুন করে বাড়তে শুরু করেছে।
বুধবার (২৭ মে) বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ মার্কিন ডলারের সীমা অতিক্রম করেছে। ফলে মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বিভিন্ন দেশের বাজারে নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক এই হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বেড়েছে।
ঈদুল আজহার আগে তেলের দাম বেড়ে যাওয়ার খবর মধ্যপ্রাচ্য ও এশিয়ার বাজারে বাড়তি উদ্বেগ তৈরি করেছে। কারণ জ্বালানি তেলের দামের সঙ্গে পরিবহন ব্যয়, নিত্যপণ্যের দাম এবং আমদানি-রপ্তানির খরচ সরাসরি জড়িত। ফলে আন্তর্জাতিক বাজারে দামের এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ওপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনাই বাজারে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের বড় একটি অংশের জ্বালানি পরিবহন হয়। সেখানে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হলেই আন্তর্জাতিক বাজারে দ্রুত এর প্রভাব দেখা যায়।
এর আগে গত মাসের শেষ দিকেও একই ধরনের উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১২৬ মার্কিন ডলার ছাড়িয়ে যায়। তখন জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ার শঙ্কায় বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল।
তবে সাম্প্রতিক কয়েক সপ্তাহে কিছুটা আশার খবরও ছিল। অনেক ব্যবসায়ী ও বাজার বিশ্লেষক ধারণা করেছিলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো আবার স্বাভাবিকভাবে তেল রপ্তানি শুরু করতে পারবে। সেই আশাবাদে সোমবার বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে এবং প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ৯৭ ডলারে নেমে আসে।
কিন্তু নতুন করে হামলার ঘটনায় সেই প্রত্যাশা আবারও অনিশ্চয়তায় পড়ে গেছে। এখন বিশ্বজুড়ে নজর মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে। পরিস্থিতি আরও জটিল হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার