ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অধিদপ্তর বিলুপ্তির দাবিতে নার্সদের সমাবেশ, সড়ক বন্ধে জনদুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে মহাসমাবেশ করছে নার্সরা। বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেছেন। সমাবেশের কারণে গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ থাকায় বাসযাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শনিবার সকাল ১০টা থেকে সড়ক বন্ধ করে এই সমাবেশ পরিচালিত হচ্ছে।
খোঁজে জানা গেছে, নার্সদের মহাসমাবেশকে কেন্দ্র করে তোপখানা সড়কের পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কটিতে চলাচলরত যানবাহনগুলোকে ডাইভার্সন করে বিজয়নগর কাকরাইল সড়কের দিকে পাঠানো হয়েছে। এতে ওই সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হওয়ায় প্রচণ্ড যানজট তৈরি হয়েছে, যা যাত্রীদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করছে।
কল্যাণপুরগামী একাধিক যাত্রী অভিযোগ করেছেন, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সড়ক বন্ধ করার এই ধারা সংস্কৃতির অংশ হওয়া উচিত নয়। এতে যাত্রীদের ভোগান্তি হচ্ছে, সড়ক পার হতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে এবং গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তারা রাষ্ট্রের নীতিনির্ধারকদের এই বিষয়ে ভাবনার অনুরোধ জানান।
জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকেই কয়েক হাজার নার্স সমাবেশে যোগ দিয়েছেন। তারা দাবি করেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর বিলুপ্ত করার চেষ্টা বন্ধ করতে হবে। পাশাপাশি জাতীয় নার্সিং কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সমাবেশে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ জানান, নার্সদের সমাবেশকে কেন্দ্র করে পল্টন মোড় থেকে যানবাহনগুলোকে কাকরাইল রুটে ডাইভার্সন করা হয়েছে। তিনি বলেন, “নার্সরা বেলা ১টা থেকে দেড়টার মধ্যে সড়ক ছাড়বেন।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর