ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আল্টিমেটামের পর ডাকসু নেত্রীর বাসায় অগ্নিসংযোগকারীরা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসায় অগ্নিসংযোগের ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে এই নাশকতার ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) ও রাজন (১৯)। এর মধ্যে মাসুদের বাড়ি নগরীর কেওয়াটখালি এবং বাকি তিনজন আকুয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে রাফিয়ার বাসার গেটে দুষ্কৃতিকারীরা আগুন দেয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা জড়িতদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। এরপরই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা যৌথ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল