ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভূমিকম্পে নি'হতের সংখ্যা বেড়ে যত দাঁড়ালো
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২১ নভেম্বর) সকালে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে সৃষ্ট এই কম্পনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে নরসিংদীতেই। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জে দেয়াল ও রেলিং ধসে হতাহতের ঘটনা ঘটেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পে নরসিংদীতে ৫ জন, ঢাকায় ৪ জন এবং নারায়ণগঞ্জে ১ জন নিহত হয়েছেন।
রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় পাঁচতলা ভবনের রেলিং ধসে তিন পথচারীর মৃত্যু হয়। তারা হলেন—হাজী আব্দুল রহিম (৪৭), তার ছেলে মেহরাব হোসেন রিমন (১৩) এবং সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী রাফি। এ ঘটনায় রাফির মা গুরুতর আহত হয়েছেন। এছাড়া মুগদার মদিনা বাগ এলাকায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানশেড ভেঙে ওমর (১০) নামে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া জেলার পলাশ উপজেলায় মাটির দেয়াল ধসে কাজেম আলী ভূঁইয়া (৭৫), নয়াপাড়া গ্রামে নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুরের জয়নগর ইউনিয়নে ফোরকান মিয়া (৪৫) নিহত হয়েছেন।
এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা নামের এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও প্রতিবেশী আহত হয়েছেন। শুক্রবার সকালের এই ভূমিকম্পে সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত