ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে ভূমিকম্পে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
শুক্রবার (২১ নভেম্বর) ভূমিকম্পের পর পৃথক বার্তায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী, ঢাকার মার্কিন দূতাবাস, জাতিসংঘ এবং বিমসটেক সচিবালয় বাংলাদেশের জনগণের প্রতি এই সহমর্মিতা প্রকাশ করে।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেন, ‘বাংলাদেশে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। পাশাপাশি জাতিসংঘের ঢাকা অফিস জানিয়েছে, তারা ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছে এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। এছাড়া বিমসটেক সচিবালয়ও হতাহতদের প্রতি শোক জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।
উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে এখন পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যু এবং শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত