ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গাজীপুরে শতাধিক শ্রমিক আহত
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্পের তীব্র কম্পনে গাজীপুরের শ্রীপুরে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করতে গিয়ে শতাধিক পোশাক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার সকালে উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্প কারখানা ও দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে। এ সময় টঙ্গী, জয়দেবপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়াজু এলাকায় মোবাইল নেটওয়ার্কে চাপ বৃদ্ধি পেয়ে কলড্রপ ও নেটওয়ার্ক অস্থিরতার সৃষ্টি হয়।
শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি ডেনিমেক কারখানা ও ইটাহাটার কোস্ট টু কোস্ট কারখানায় ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকরা তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে আহত হন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে অনেকেই গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা ছুটি ঘোষণা করেছেন।
ডেনিমেক কারখানার শ্রমিকরা জানান, সকালে কারখানার সাত তলা ভবনের বিভিন্ন ফ্লোরে কাজ চলছিল। হঠাৎ ভূমিকম্পে ভবন দুলতে শুরু করলে সাইরেন বাজে এবং শ্রমিকরা ভয়ে দ্রুত নিচে নামার চেষ্টা করলে পদদলিত হন। ইটাহাটার কোস্ট টু কোস্ট কারখানায় একই পরিস্থিতি সৃষ্টি হয়; শ্রমিকরা দেওয়ালে ধাক্কা খেয়ে ও সিঁড়িতে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মানুন জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের টিম মাঠে অবস্থান করছে এবং যেকোনো পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন জানিয়েছেন, গাজীপুরে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য নেই। কিছু শ্রমিক হুড়োহুড়ি করতে গিয়ে আহত হয়েছেন। জেলা প্রশাসনের টিম বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সামগ্রিক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট