ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকার ভূমিকম্পে কঠিন বার্তা পরিবেশ উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত তীব্র ভূমিকম্পকে ‘গুরুত্বপূর্ণ সতর্কসংকেত’ হিসেবে বর্ণনা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ ধরনের শক্তিশালী কম্পন গত পাঁচ বছরে আর অনুভূত হয়নি, যা ভবিষ্যৎ ঝুঁকির ইঙ্গিত বহন করছে।
শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। ভূমিকম্প নিয়ে নিজের উদ্বেগ জানিয়ে উপদেষ্টা বলেন, “এটা আমাদের জন্য পুনরাবৃত্ত সতর্কবার্তা।
তিনি মনে করিয়ে দেন, ঢাকায় খোলা জায়গার অভাব বিপর্যয় মোকাবেলায় বড় চ্যালেঞ্জ তৈরি করবে। তাঁর ভাষায়, “অগ্নিকাণ্ড ও ভূমিকম্প—উভয় ধরনের দুর্যোগ মোকাবেলায় অন্তত তিন বছরের পরিকল্পনা নিয়ে এগোতে হবে। সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ অনুভূত হয় এই ভূমিকম্প। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান—ভূকম্পনটির কেন্দ্র ছিল ঢাকার আগারগাঁও থেকে ১৩ কিলোমিটার পূর্বে, নরসিংদীর মাধবদীতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবনের সানশেড ভেঙে তিনজন প্রাণ হারান। এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে মারা যায় এক শিশু। দেশের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত শতাধিক মানুষের আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাজধানীর নানা স্থানে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে এবং উদ্ধারকর্মীরা মাঠে কাজ করছেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত