ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য জানাল ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ফায়ার সার্ভিস বিভিন্ন স্থানে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য প্রদান করেছে।
ফায়ার সার্ভিসের প্রতিবেদনে জানা গেছে, পুরান ঢাকার আরমানিটোলা কসাইটুলিতে ৮ তলা একটি ভবন আংশিকভাবে ধসে পড়েছে। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে পৌঁছে। ভবনের মূল কাঠামো অক্ষত থাকলেও কিছু পলেস্তারার অংশ এবং ইট খসে পড়েছিল; কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খিলগাঁওয়ের নির্মাণাধীন ভবন থেকে পাশের দোতলা ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়েছেন। স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠান। বারিধারা ব্লক-এফ, রোড-৫-এ একটি বাড়িতে আগুনের খবর পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে পৌঁছে। তবে এই আগুন ভূমিকম্পের কারণে হয়েছে কিনা তা নিশ্চিত নয়।
সূত্রাপুরের স্বামীবাগে ৮ তলা একটি ভবন আংশিকভাবে হেলে পড়ে। সূত্রাপুর ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছেছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েও ফায়ার সার্ভিস কোনো বড় ক্ষয়ক্ষতি বা হতাহত নিশ্চিত করেনি। কলাবাগানের আবেদখালী রোডে ৭ তলা একটি ভবন হেলে পড়েছে; মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট সেখানে পৌঁছেছে। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাড়িতে আগুন লাগে; গজারিয়া ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানকার কার্যক্রমে নিয়োজিত।
পুলিশের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবনের সানশেড ধসে তিনজন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে শতাধিক মানুষ আহত হয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁও থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ৫.৭ রেকর্ড করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ