ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভূমিকম্পে জরুরি নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার দুপুরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পরই সারাদেশে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু ঢাকাতেই প্রাণ হারিয়েছেন চারজন। বহু মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন স্থান থেকে তথ্য মিলেছে।
ঘটনার পরপরই পরিস্থিতি মূল্যায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে মাঠে নামার নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দুপুরেই এক বিবৃতিতে তিনি সম্ভাব্য ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণ এবং উদ্ধার কার্যক্রম সমন্বয়ের নির্দেশ জারি করেন।
বিবৃতিতে জানানো হয়, ভূমিকম্পে সারাদেশে জনগণের মধ্যে যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে, সরকার তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে মাঠপর্যায়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার আরও জানায়, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে তাৎক্ষণিকভাবে যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেগুলোতে ফায়ার সার্ভিস দ্রুত সাড়া দিচ্ছে এবং উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। জনগণকে সতর্ক থাকার পাশাপাশি গুজব বা বিভ্রান্তিকর কোনো তথ্যে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পরবর্তী নির্দেশনা প্রয়োজন হলে সরকারি চ্যানেল ও হটলাইনের মাধ্যমে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার সবধরনের পদক্ষেপ নিয়ে কাজ করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত