ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
ভূমিকম্পে আতঙ্কিতদের জন্য সতর্কবার্তা দিলেন আজহারী
নিজস্ব প্রতিবেদক :শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে বাংলাদেশ কেঁপে উঠল এক তীব্র ভূমিকম্পে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা রাজধানী ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও, এই মুহূর্তে দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।
বাংলাদেশের পাশাপাশি ভারতের সীমান্তবর্তী অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর থেকে মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানিয়েছেন, “রিখটার স্কেলে মাত্রা ৫.৭ হওয়ায় এটি যথেষ্ট তীব্র মনে হয়েছে এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছে।”
ইসলামী চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী এই ভূমিকম্পকে মানবজাতিকে সতর্কবার্তা হিসেবে দেখাচ্ছেন। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, ‘যদি এই কম্পনের মাত্রা আরও তীব্র হতো, তাহলে খুব কম মানুষের শেষ আমল হতো ফজরের নামাজে। এখনই সুযোগ আছে নিজেরা শুধরে নেওয়ার।’ তিনি কুরআনের সূরা মুলকের একটি আয়াত উল্লেখ করে সতর্ক করেছেন, ‘তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, আসমানের প্রভু তোমাদের ও এই জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?’
ভয়াবহ কম্পনের এই সতর্কবার্তা মানুষকে নিজের জীবন ও নৈতিক দায়িত্বের প্রতি ভাবতে প্রলুব্ধ করছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- মাদকবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃ'ত্যু ৩
- রোববার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ডে নি/হত ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামী
- গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান