ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
দেশের সবচেয়ে ধনী এলাকা ‘পল্টন’
ডুয়া নিউজ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকা শহরের পল্টন এলাকা দেশের সবচেয়ে ‘ধনী’ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। এখানে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা সবচেয়ে কম; মাত্র ১ শতাংশ। অন্যদিকে, ঢাকা শহরের কামরাঙ্গীরচর এলাকাতেই দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের হার সবচেয়ে বেশি, ১৯.১ শতাংশ।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিবিএস ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক জরিপ রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক বৈষম্যের চিত্র উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, ভাষানটেকের ১৬.২ শতাংশ, মিরপুরের ১২.২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন। এমনকি রাজধানীর অন্যতম ধনী এলাকা বনানীতেও ১১.৩ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে। অন্যদিকে, দারুস সালাম, যাত্রাবাড়ী, আদবরে যথাক্রমে ১১%, ৯.৪% এবং ৯.৮% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন।
ঢাকার নিউমার্কেটে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের হার ১.৭%, রমনাতে ৪.৪%, মতিঝিলে ৩.৬%, কোতোয়ালিতে ২.৯%, গুলশানে ৩.২%, গেন্ডারিয়ায় ২.৪%, এবং ধানমন্ডিতে ১.৫%।
এই পরিসংখ্যান দেশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য এবং দারিদ্র্যের অবস্থার এক প্রকৃত চিত্র তুলে ধরেছে। বিশেষত, মাদারীপুর জেলা দেশের সবচেয়ে দরিদ্র জেলা হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে দারিদ্র্যর হার ৫৪.৪%। মাদারীপুরের ডাসার উপজেলা দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা হিসেবে রয়েছে, যেখানে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের হার ৬৩.২%।
ঢাকা জেলার সামগ্রিক দারিদ্র্য হার ১৯.৬% এবং দেশের সামগ্রিক দারিদ্র্য হার ১৯.২%।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন