ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় যোগ দিতে পারেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: শারীরিক অবস্থা অনুকূলে থাকলে আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তাঁর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর এ তথ্য জানিয়েছেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রতি বছর সেনাকুঞ্জে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন এবারও এই অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন। তবে বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর।
মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর বলেন, “ম্যাডাম আজ শারীরিকভাবে একটু অসুস্থ বোধ করছেন। তবে আগামীকাল শুক্রবার শারীরিক অবস্থার উন্নতি হলে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছে।”
যদি তিনি অনুষ্ঠানে যোগ দেন, তবে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। উল্লেখ্য, এর আগে গত বছরও তিনি সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল